সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে: সৈয়দ আশরাফ

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৭:৩৫
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি কর্মচারীরা সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশীদার। দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে একটি শক্তিশালী আমলাতন্ত্র অপরিহার্য।
 
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে দফতর/ সংস্থাসমূহের ২০১৭-’১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
সৈয়দ আশরাফ বলেন, সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আশা প্রকাশ করে বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে।
ইত্তেফাক/এএম।