রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। সম্প্রতি ইয়ারখব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা কেন্দ্রের সংকট পরিস্থিতিতে নেতৃত্বে দিয়েছিলেন।
এর আগের রাষ্ট্রদূত এনড্রেই কারলভ ২০১৬ সালের ১৯ ডিসেম্বর গুলিতে নিহত হন। তাকে খুব কাছ থেকে ৯ বার গুলি করে মেভলুত মের্ত আলতিনতাস নামের এক ব্যক্তি। গুলি করার সময় আল্লাহু আকবর বলে চিৎকার করে এবং বলে আলেপ্পোকে ভুলো না। ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করে তুর্কি নিরাপত্তা কর্মীরা।
তুরস্ক ফেতুল্লাহ গুলেন নেতৃত্বাধীন গোষ্ঠীকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে, একই গোষ্ঠীকে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের জন্যও দায়ী করে রিসেপ তায়িপ এরদোয়ানের সরকার। আঙ্কারায় যে রাস্তায় রাশিয়া দূতাবাস অবস্থিত সে রাস্তার নাম রাখা হয়েছে কারলভের নামে।
সিরিয়া যুদ্ধে বিবদমান দুই পক্ষে সমর্থন দিচ্ছে তুরস্ক ও রাশিয়া। তুরস্ক বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যেখানে রাশিয়া পূর্ণ সামরিক সহায়তা প্রদান করছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে।
ইত্তেফাক/সাব্বির
