মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাইল মুন্সি আর নেই

আপডেট : ২০ জুন ২০১৭, ০০:২৪

মাগুরার শলিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (১৯ জুন) রাত  ১০টা  ৩০মিনিটের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৫পুত্র ও ২ কন্যা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর, শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কুতুব উদ্দিনসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছে।

পরিবারের সিদ্ধান্ত নিয়ে আগামীকাল তার লাশ দাফন করা হবে।

ইত্তেফাক/নূহু