সালমানের এক ফোনেই টিউবলাইটে অভিনয় করতে রাজি হন শাহরুখ

আপডেট : ২০ জুন ২০১৭, ২১:১৬
সালমান খানের সিনেমা নতুন সিনেমা টিউবলাইটে একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান সেটা জানা কথা। সালমান খান জানিয়েছেন, মাত্র একটি ফোনে শাহরুখ অভিনয় করতে রাজি হয়ে যান।
 
 
বজরঙ্গি ভাইজান বলেন, ফোন করে তাঁর কথা সম্পূর্ণ করার আগেই ছোট্ট চরিত্রটি করতে রাজি হয়ে যান বলিউড বাদশাহ। তিনি শুধু একটাই কথা বলেন ‘ইটস ডান’।
 
দিন কয়েকের মধ্যেই মুক্তি পাচ্ছে সালমানের ‘টিউবলাইট’। এখন জোরকদমে চলছে এই ছবির প্রচারও। সোমবার এক অনুষ্ঠানে ছবিতে অভিনয় করা শিশুশিল্পী ম্যাটিন রে ট্যাঙ্গুকে দর্শকদের সঙ্গে পরিচয় করানোর জন্যে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সালমান। ইটানগরের এই শিশুশিল্পী ছবিতে অসাধারণ অভিনয় করেছে বলে জানিয়েছেন ভাইজান। 
 
হার্ষালির মতোই একেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন তিনি। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিতে তৈরি ছবিতে সেনা সদস্যের চরিত্রে অভিনয় করেছেন সালমানের ভাই সোহেল খান। মার্কিনযুদ্ধ ড্রামা ‘লিটল বয়’-এর অনুকরণে তৈরি হয়েছে কবীর খান পরিচালিত, সালমান খান অভিনীত এই ছবি।