বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা নিয়ে মানুষ যতো যত কথাই বলুক না কেন, তা অনেকটা ভার্চুয়াল বা বায়বীয়। এসব সম্পর্ক আবেগ আর সময়ের দাবী। সম্পর্ক কখনই পরিবারের সাথে তুল্য হতে পারে না।
বিশেষ করে দু’জন মানব মানবীর সম্পর্ক কখনোই মা বাবার সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে না। অথচ মা বাবার অনেক আশা ভরসার সম্বল একজন সন্তান বিয়ের পরেই বিভিন্ন কারণে বদলে যেতে থাকে। সমাজের বৃহৎ শ্রেণির মানুষদের এখনো যেনো মা বাবাকে নিয়ে ভাবার সচেতন দৃষ্টিভঙ্গি অনুপস্থিত।
এই অনুপস্থিতি থেকে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম সংস্কৃতি, যারা কারোরই কাম্য নয়। এই ভাবনাকে মূল উপজীব্য করে এই ঈদে সুহৃদ মডেল ফেয়ারের প্রযোজনায়, রঙিন সাম্পানের ব্যানারে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘স্যরি বাবু’।
IMG0
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাহিদ আহমেদ, হৃদিতা শারমিন, সৈকত ইসলাম ও সুরিয়া জান্নাত ববি। গল্প ভাবনা : সাকিনূর রহমান, কাহিনী ও সংলাপ : সৈকত ইসলাম, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও কালার গ্রেডিং : শেখ সাদি, প্রধান সহকারি : নয়ন মাহমুদ শূন্য।
ঈদ উপলক্ষ্যে শিগগিরই শর্টফিল্মটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সেইসঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলও দেখানো হবে।
ইত্তেফাক/আনিসুর
