ঈদে নতুন ছয় চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

আপডেট : ২০ জুন ২০১৭, ১৩:০৬
 
ঈদুল ফিতরে চ্যানেল আই তার ৬ কোটি দর্শকের জন্য মুক্তির পর দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছে এমন ৬টি চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দিতে যাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর মধ্যে রয়েছে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘ড্রেসিং টেবিল’।
 
আবু সাইয়ীদের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, নাদীয়া নদী, আরমান পারভেজ, তারিন রহমান, তাসকিন সুমী প্রমুখ।
 
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে লন্ডনের মনোরম লোকেশনে চিত্রায়িত ‘ভালোবাসা এমনই হয়’। তানিয়া আহমেদ নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ, তানজিকা, মিশু সাব্বির, বিদ্যা সিনহা মীম, তারিক আনাম খান প্রমুখ।
 
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে ‘অস্তিত্ব’। আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, সুচরিতা, সুব্রত অভিনীত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন অনন্য মামুন।
IMG0
‘রান আউট’ চলচ্চিত্রটি দেখানো হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানী প্রমুখ। ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেন্টাল’।
 
পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নুশরাত ইমরোজ তিশা, পড়শী প্রমুখ। 
 
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘সম্রাট’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
 
ইত্তেফাক/আনিসুর