এতোদিন ছিল সম্পর্কের জায়গায় ব্রেক-আপ, তবে এবার সিনেমার পর্দায় অভিনয়ের ক্ষেত্রেও তা বাস্তবায়নের ঘোষণা দিলেন বলিউড তারকা জুটি। মোটামুটি ব্রেকআপের পর বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড একে অন্যের মুখই দেখতে চান না। তবে বলিউডে কাজের খাতিরে পেছনে ফেলতে হয় সম্পর্ককে।
‘জাগগা জাসুস’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে যেমনটা করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তবে কাজের খাতিরে আর আপস নয়। নতুন খবর হলো ‘জাগগা জাসুস’ ছবিতে শেষবারই দেখা যাবে একসঙ্গে তাদের। এরপর ক্যাট-রণবীর জুটিকে আর কখনো পর্দায় দেখতে পারবেন না দর্শক। বিষয়টা নিশ্চিত করেছেন রণবীর-ক্যাটরিনা দুজনই।
‘জাগগা জাসুস’ মুক্তির তারিখ ঘনিয়ে আসছে, তাই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দুজনই ব্যস্ত ছবিটির প্রচার নিয়ে। হাসিমুখে তারা একসঙ্গে দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে।
রণবীরের সঙ্গে আবারো অভিনয়ের বিষয়ে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, এই মুহূর্তে বলা কঠিন। রণবীরের হাবভাব দেখে মনে হয়েছে, তিনি আমার সঙ্গে আর ছবি করতে আগ্রহী নন। না, এটা আর কখনো হবে না।
অন্যদিকে রণবীর ভবিষ্যতে ক্যাটরিনার সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের ঘনিষ্টজনরা জানিয়েছে, রণবীরও চান না একসঙ্গে আবারো কাজ করতে। ডিএনন ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/আনিসুর
