আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক অ্যাডমিশন টেস্ট। নাটকটির ফার্স্ট লুক মঙ্গলবার প্রকাশ করেছেন নির্মাতা তপু খান।
নাটকের গল্পে দেখা যাবে তিন যুবক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রওনা হন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে বাস ধর্মঘটে আটকে যান। সেখানের এক হোটেলে অবস্থান শুরু করেন।যেহেতু পাশেই ‘যৌনপল্লী’ সেহেতু অভিজ্ঞতা নেওয়ার জন্য তার যান সেখানে। আর একের পর এক ঘটনা ঘটতে থাকে... এভাবেই এগিয়ে যায় নাটকের ঘটনা।
প্রসঙ্গত, নাটকটির বেশিরভাগ শুটিং হয়েছে দৌলতদিয়ার যৌনপল্লীতে। নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তামিম মৃধা, জাকি,মুমতাহিমা চৌধুরী টয়া ও রীনা খানসহ আরো অনেকে। ‘অ্যাডমিশন টেস্ট’ আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
ইত্তেফাক/রেজা
