বড় মেয়ের বিয়ে দিতে চান শ্রীদেবী

আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:৪২
মেয়ে বড় হলে তার বিয়ের দেয়ার চিন্তা শুরু হয় যেকোন বাবা-মায়ের। আর দশটা মায়ের মত এই চিন্তা শ্রীদেবীর মধ্যেও দেখা যাচ্ছে। বড় মেয়ে জাহ্নবীর বিয়ে হলে তিনি বেশি খুশি হতেন। দেশের আর পাঁচটা মায়ের মতো মেয়ের ঘর, সংসার দেখতে চান শ্রীদেবী।
 
আর তাই অভিনয়ের চেয়ে জাহ্নবীর বিয়ে দেখতে পেলে, বেশি খুশি হতেন তিনি।
 
এ বিষয়ে বলিউডের ড্রিম গার্লকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিনয় মতেই খারাপ জিনিস নয়। তার পরিচয়ও তৈরি হয়েছে এই বলিউডে। জাহ্নবী অভিনয় করতে চায়, সে তো ভাল। কিন্তু, ওর বিয়ে দেখতে পারলে শ্রীদেবী আরও খুশি হতেন। তবে, মেয়েরা যাতে খুশি হবে, ভাল থাকবে, সেই কাজে তাঁর কোনও আপত্তি নেই। জাহ্নবী এবং খুশিকে সব সময় খুশি দেখতে চান বলেও মন্তব্য করেন শ্রীদেবী।
 
সম্প্রতি করণ জোহরের সিনেমা ‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ এ লঞ্চ করা হবে শ্রীদেবী কন্যা জাহ্নবীকে। বলিউডে ঝর তোলার জন্য একেবারে তৈরি শ্রীদেবীর মেয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/রেজা