মিরপুরে সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের 'জেগে আছি'র ঈদ তহবিল প্রদান

আপডেট : ২১ জুন ২০১৭, ০০:৩৯

মিরপুরে সুবিধাবঞ্চিত ১০টি মুক্তিযোদ্ধা পরিবারকে ঢাকাস্থ 'জেগে আছি' নামক একটি সংগঠন ঈদ উদযাপন তহবিল প্রদান করেছে।

আজ ২০ জুন মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত এই মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ঈদ উদযাপনের তহবিল হস্তান্তর করা হয়।

সহায়তা প্রাপ্তরা হলেন, সদরপর ইউনিয়নের মুক্তিযোদ্ধা নুর আলী, মরহুম আলাউদ্দিনের অসহয়া বিধবা মেয়ে, মরহুম আতর আলীর অসুস্থ স্ত্রী, মরহুম ইসমাইল মৃধার অসুস্থ স্ত্রী, হাশেম আলী, রাহেন আলী বিশ্বাস, মালিহাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, রহমত আলী, মরহুম আব্দুল আলীমের স্ত্রী ফুরু বেগম, ও শহিদুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সদরপুর ইউপি সদস্য জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাকিলাদহ ক্যাম্প ইনচার্জ এস আই জালাল খাঁন, বিশেষ অতিথি ছিলেন, আশাদুল হক, প্রধান শিক্ষক, কে.এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশরাফুল হক, প্রভাষক, কে.এম আইডিয়ল কলেজ, বীর মুক্তিযোদ্ধা, ডাঃ কিসমত আলী, সভাপতি, কাকিলাদহ বাজার কমিটি, আনছার আলী, সভাপতি, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল শফিকুল হক, শিক্ষক, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়, আলমগীর হোসেন, শিক্ষক, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল, সুন্নত আলী, সাইদুল ইসালাম, প্রোপ্রাইটর, সোহেল কম্পিউটারস, আব্দুল ওহাব, হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা হায়বাত আলী, আব্দুস সলাম, সাবেক ইউপি সদস্য তাহমিনা খাতুন, হামিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু