এবারের ঈদে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভিন্নস্বাদের ৫টি নাটক। পরপর ৫দিন বিশেষ এই নাটকগুলো প্রচার হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।
ঈদের ৫ম দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে হাস্যরসাত্মক নাটক ‘অভিনন্দন’। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভর পরিচালনায় নির্মিত হয়েছে ‘অভিনন্দন’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, শহিদুল্লা সবুজ প্রমুখ।
অভিনন্দন নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ঈদে অনেক ধরনের কাজ করেছি। তবে এই নাটকটি করে আলাদা আনন্দ পেয়েছি।’
ইত্তেফাক/আনিসুর
