মার্কিন পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাত

আপডেট : ২১ জুন ২০১৭, ১১:১৪
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব টমাস শ্যাননের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহিদুল হক। মঙ্গলবার ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক এক বৈঠকে মিলিত হন তারা। 
 
দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শহিদুল হক। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। 
 
টমাস শ্যাননের সঙ্গে বৈঠক করাকালীন সময়ে উভয়েই দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের উপর জোর দিয়েছেন। এছাড়া বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে একযোগে কাজ করার ব্যাপারেও সম্মত হন তারা। 
IMG0
এর আগে, গত সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দেখা করেন শহিদুল হক। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি সব সময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন তিনি।
 
ইত্তেফাক/সেতু