১৩,৫০০ টাকায় নতুন ল্যাপটপ!

আপডেট : ২১ জুন ২০১৭, ১৫:৫২
যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্র্যান্ড ‘আই-লাইফ’ দেশের বাজারে ‘জেড এয়ার মিনি’ ল্যাপটপের সাথে ফ্রি পোলো শার্ট দিচ্ছে। দুবাই থেকে সরাসরি আমদানি করা ল্যাপটপটি অফিস এক্সিকিউটিভ ও ছাত্র ছাত্রীদের দৈনন্দিন কাজের জন্য উপযোগী। 
 
১০.৬ ইঞ্চি আই পি এস ডিসপ্লের এই  ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল প্রসেসর এবং জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। এই বাজেট ল্যাপটপটি দিয়ে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যাবে। মাইক্রোসফট অফিস,অটো ক্যাড ও ফটোশপ সাপোর্ট করে। অফিসের গুরুত্বপূর্ণ ই মেইল, প্রেজেন্টেশন, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, এইচ ডি মুভি দেখাসহ সব ধরনের কাজ করা যাবে।  
 
২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ল্যাপটপটির স্টোরেজ এস ডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। সব ধরনের এক্সটারনাল ডিভাইস ও হার্ড ডিস্ক সাপোর্ট করবে। ৯০০ গ্রাম ওজনের এই স্লিম ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপ টি সিলভার, গ্রে ও পিংক কালারে পাওয়া যাচ্ছে।  
 
IMG0
 
এই ল্যাপটপটি রাইয়ান্স কম্পিউটার’স (আই ডি বি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ),  স্টার টেক (আই ডি বি ভবন, উত্তরা ,মাল্টি প্লান সেন্টার, রংপুর), এবং কম্পিউটার ভিলেজের ( মতিঝিল, চট্টগ্রামের আগ্রাবাদ, সেন্ট্রাল শপিং সেন্টার জি ই সি মোড়) সবগুলো শো রুমে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইন শপ https://www.pickaboo.com/catalogsearch/result/?q=i-life
থেকে ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে কেনা যাবে।
 
আই লাইফের প্রতিটি পণ্যের সঙ্গে পাওয়া যাবে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।
 
ইত্তেফাক/সাব্বির