চীর প্রতিদ্বন্দ্বী ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান। প্রথমবারের মতো এই শিরোপা জয় দিয়ে ট্রেবল পূরণ হলো পাকিস্তানের। সে আনন্দকে উৎসবে রূপ দিচ্ছে দেশটি। চ্যাম্পিয়নস ট্রফি জেতা জয়ী দলকে উপহারের বন্যায় ভাসিয়ে দিচ্ছে তারা। রবিবার দলের প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি রুপি বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
কেনিংনটন ওভাল মাঠে অসাধারন নৈপুন্য দেখিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, দলের প্রত্যেক সদস্যকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে এক কোটি রুপি করে বোনাস। মরিয়মের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, অসাধারন নৈপুন্য দেখানোর জন্য দল অবশ্যই যোগ্য প্রশংসার দাবিদার।
এ ছাড়া চুক্তির শর্তানুযায়ী পুরো দলকে ২ কোটি ৯০ লাখ রুপি দিচ্ছে বোর্ড। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে বাড়তি ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড। ওয়ানডে অভিষেকের দুই সপ্তাহের মধ্যেই ফখর জামান, ফাহিম আশরাফ ও রুম্মন রইসের মতো খেলোয়াড়দের জন্য এটা বিশাল প্রাপ্তি।
وزیراعظم کا ہرکھلاڑی کو ایک ایک کروڑروپےدینے کا اعلان pic.twitter.com/Xkz8lqQena
— PML(N) (@pmln_org) June 20, 2017
আইসিসি থেকেও বেশ পুরস্কার পাচ্ছে পাকিস্তান। শিরোপা জেতার সুবাদে ২০ কোটি রুপি পেয়েছে পাকিস্তান দল। আর এমন সাফল্য এনে দেওয়ায় ব্যক্তিগতভাবেও খেলোয়াড়দের পুরস্কৃত করছেন অনেক ধনাঢ্য ব্যবসায়ী। এদিকে নির্মাণ ব্যবসায়ী রিয়াজ মল্লিক প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রুপি ও একটি করে জমির প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা
