সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নাজমুল ইসলাম

আপডেট : ২১ জুন ২০১৭, ১৭:০৮
সরকার সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নাজমুল ইসলামকে নিয়োগ দিয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
 
নাজমুল ইসলাম ১৫তম বিসিএস (পররাষ্ট্র) কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে কূটনীতিক পেশায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন, জিএস এন্ড আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
পেশাগত জীবনে তিনি জেদ্দায় কনস্যুল জেনারেল এবং বেইজিংয়ে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাকার্তা ও লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
 
নাজমুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন এবং দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক অনেক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
 

ইত্তেফাক/এএম।