নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগে নতুন মান নিয়ে এসেছে অজের। বাংলাদেশের কর্পোরেট গ্রাহকদের জন্য ‘দি ব্যাটার বিজনেস ইন্টারনেট’ নামে চালু হওয়া এই সেবা পুরো দেশজুড়ে ব্যবসায়িক সেবায় উন্নতমান নিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই উন্নত ইন্টারনেট সেবা দেশে ব্যবসা খাতে ইন্টারনেট ব্যবস্থাপনায় যে সব প্রতিবন্ধকতা আছে- যেমন, ইন্টারনেট ড্রপ-আউটস, সংযোগ বিচ্ছিন্ন হওয়া, স্পিড স্বল্পতা এবং ঝামেলাযুক্ত সেবা ইত্যাদি সকল প্রতিবন্ধকতা থেকে মুক্ত একটি অনন্য সেবা।
উচ্চ-ক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেবার সাথে বিশেষভাবে নির্বাচিত ফাইবার অপটিক্স সংযুক্ত করে অজের উন্নততর ইন্টারনেট সেবা প্রদান করবে যা উৎকর্ষ এবং নির্ভরযোগ্যতার বিবেচনায় সর্বোচ্চ মানের হবে। এর অর্থ হচ্ছে অজের’র কর্পোরেট গ্রাহকরা সব সময় যুগপৎভাবে কার্যকর দুটি স্বতন্ত্র নেটওয়ার্ক এর আওতাধীন থাকবে যা কিনা তাদেরকে যেকোনো পরিস্থিতিতে নিজ নিজ গ্রাহকরা এবং সরবরাহকারীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকার নিশ্চয়তা দিবে।
এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের সাথে থাকছে আরও অনেক সেবা ও সুবিধা যেমন, মাল্টি-অফিসের সুরক্ষিত সংযোগ, ডাটা সেন্টারের কোলোকেশন, সুরক্ষিত কর্পোরেট ই-মেইল এবং যোগাযোগ, সারভেইলেন্স-প্রুফ ভিপিএন এবং বর্তমানের ব্যবসার জন্য প্রয়োজনীয় অন্যান্য সেবাসমূহ। অত্যন্ত উন্নতমানের কর্পোরেট গ্রাহক সেবার সঙ্গে যুক্ত হয়ে অজের সবচেয়ে সফলতার সঙ্গে ইন্টারনেট সেবা দিয়ে বাংলাদেশের ব্যবসায়িক বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
অজের’র সিইও ফয়সাল হায়দার বলেছেন, ‘বাংলাদেশে কার্যক্রম চালানো কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে সম্মুখীন হচ্ছে এমন একটি সমস্যার সমাধান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ‘দি ব্যাটার বিজনেস ইন্টারনেট’ এর উদ্ভাবন এবং বাস্তবায়নে আমরা ইতিমধ্যে বিপুল অর্থ বিনিয়োগ করেছি এবং আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে অবশেষে এই সেবা আমরা গ্রাহকদের নিকট পৌঁছে দিতে পারছি।
অজের’র হেড অফ মার্কেটিং জোনায়েদ আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা সকল প্রকার প্রতিকূল অবস্থায় ‘দি ব্যাটার বিজনেস ইন্টারনেট’ পরীক্ষা করে দেখেছি। ভারী বৃষ্টি, ঝড়, নেটওয়ার্ক কনজেশন, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং আউটেজেস সহ সকল প্রতিকূলতার মধ্যে আমাদের সেবা অত্যন্ত কার্যকরভাবে কাজ করে।’
ইত্তেফাক/ইউবি
