বাংলাদেশে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়র

আপডেট : ২১ জুন ২০১৭, ২২:৫৪

ব্রাজিল সরকার বর্তমানে এঙ্গোলায় দায়িত্বরত রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রকে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে।

রাষ্ট্রদূত তাবাজারা ২০ জুন ২০১৭ তারিখে বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়া কর্তৃক আয়োজিত একটি ইনফরমেশন সেসনে যোগদান করেনו ইনফরমেশন সেসনটিতে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিতব্য অভিবাসী শ্রমিক সংক্রান্ত কমিটির নির্বাচনে বাংলাদেশের প্ৰাৰ্থীত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত রাষ্ট্রদূত তাবাজারার সম্মানে দূতাবাস আয়োজিত নৈশভোজে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিভাগের কর্মকর্তাগণসহ ব্রাজিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক রাষ্ট্রদূত নেলসন তাবাজারা অংশগ্রহণ করেনו

ইত্তেফাক/নূহু