হবিগঞ্জের সুখিয়া হত্যার বিচার দাবি

আপডেট : ২২ জুন ২০১৭, ০৩:০৮

হবিগঞ্জের সুখিয়া হত্যার বিচার দাবিতে বুধবার মঠবাড়িয়া পৌরসভার সামনে মানববন্ধন করেছে দলিত পরিষদ। মঠবাড়িয়ায় দলিত পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা দলিত পরিষদের সভাপতি যোগেন রবিদাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শুরেণ রবিদাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, দলিত পরিষদের নেতা পলাস দাস, উপজেলা রবিদাস ফোরামের নেতা দিপক রবিদাস প্রমুখ।

ইত্তেফাক/নূহু