ঈদ বিশেষ টেলিফিল্ম ‘পাশাপাশি’। বিত্তবান পরিবারের সন্তান হলেও প্রত্যাহিক নাগরিক জীবনের প্রতি আকর্ষণ টেলিফিল্মটিতে ফুটে উঠেছে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর, ঝুনা চৌধুরী, মাসুদ হারুন, রিমু, সিদ্দিকসহ অনেক।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকাল ১১টায় একুশে টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, রহমান গ্রুপের চেয়ারম্যান রহমান সাহেবের একমাত্র ছেলে অর্ণব, স্মার্ট হান্ডসাম এবং সে গত ২ বছর ধরে রহমান গ্রুপে এমডি হয়ে কাজ করছে। যদিও নাগরিক জীবন সম্পর্কে অর্ণবের ধারণা নেই বললেই চলে।
লোপা স্বভাবে বেশ চঞ্চল ,হাসি খুশি মেয়ে। লোপা রহমান গ্রুপে এমডি অর্ণবের পিএস। এত বড় প্রতিষ্ঠানে চাকরি করে অনেক আধুনিকভাবে থাকলেও মাঝে মাঝেই তার মধ্যবিত্ত পরিবারের সব ছাপ চেহারা আর চলন-বলনে প্রকাশ পায়।
ইত্তেফাক/আনিসুর
