বৈশাখী টেলিভিশনে ঈদের দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘স্প্রিং রেইন’। সাখাওয়াত সোহাগের মূল গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য ইমন।
অভিনয় করেছেন তৌসিফ, নাদিয়া নদী সহ আরও অনেকে। প্রতি ঈদ উল ফিতরে বৈশাখী টেলিভিশন আয়োজন করে গল্পকার খোঁজার রিয়েলিটি শো- তোমার গল্পে সবার ঈদ। এ বছর থাকছে তোমার গল্পে সবার ঈদ-এর ৬ষ্ঠ আয়োজন।
সারাদেশ থেকে পাঠানো গল্প থেকে নির্বাচিত সেরা ৫টি গল্পে নির্মিত হয়েছে হয়েছে মজার ৫টি ঈদের নাটক। নির্বাচিত সেরা ৫ গল্পের একটি থেকে ‘স্প্রিং রেইন’ নাটকটি নির্মিত হয়েছে।
ইত্তেফাক/আনিসুর
