শাহরুখের এক ডাকে ৭ হাজার নারীর সাড়া

আপডেট : ২২ জুন ২০১৭, ১২:৫১
 
শাহরুখ খান অভিনীত নতুন সিনেমার নাম ‘জব হ্যারি মেট সেজল’। সিনেমাটির প্রচারণাকে সামনে রেখে একটি প্রতিযোগিতার আয়োজন করেন নির্মাতারা, তাতে ব্যাপক সাড়া পেয়েছেন তারা।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ঘোষণা দেন, ভারতে ‘সেজল’ নামে যে নারীরা আছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেজল নাম যে এলাকায় রয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন তিনি।
 
এরপর শাহরুখের এ ডাকে সাড়া দিয়েছেন সেজল নামের সাত হাজারের বেশি নারী। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নারী আহমেদাবাদ থেকে শাহরুখের কাছে চিঠি লিখেছেন।
 
শর্ত অনুযায়ী আহমেদাবাদে ঐ নারীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। শুধু নারীদের সঙ্গে দেখা করবেন তা নয়, ২১ জুন সেখানে সিনেমাটির প্রথম গান ‘রাধা’ প্রকাশ করবেন।
 
জব হ্যারি মেট সেজল সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। শাহরুখের সঙ্গে অভিনয় করছেন আনুশকা শর্মা। ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর