লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘ঘরজামাই কই পাই’ চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল ২৩ জুন বিকেল ২টা ৪৫ মিনিটে।
রচনা ফরহাদ লিমন ও পরিচালনা করেছেন সরদার রোকন। পারিবারিক কাহিনীতে সাজানো হয়েছে টেলিছবির গল্প।
টেলিছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সামিয়া অথৈ, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
