আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। সশস্ত্র যোদ্ধারা ব্যাংকে প্রবেশ করেছে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে।
নিহতদের মধ্যে বেসামরিক জনগণ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে সম্প্রতি তালেবান ও আইএস বড় বড় হামলা চালিয়েছে। হেলমান্দ পুলিশের মুখপাত্র সালাম আফগান বলেন, হামলাকারী নিউ কাবুল ব্যাংক শাখার গেটে বোমার বিস্ফোরণ ঘটায়।
হেলমান্দের হাসপাতাল নিশ্চিত করেছে, ২০টি মৃতদেহ ও ৫০জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরো আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
