স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমন করে দেশে শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অনেক সমস্যা ছিল। সরকার এসব সমস্যা একে-একে সমাধান করেছেন। পুলিশের আবাসিক সমস্যা সমাধানে তাদের জন্য ব্যারাক নির্মাণসহ পুলিশের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, পুলিশের জনবল বৃদ্ধিসহ পুলিশের বিভিন্ন নতুন ইউনিট খোলা হয়েছে। এছাড়া বিজিবি, র্যাব, আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাসস
ইত্তেফাক/ইউবি
