ইরান একটি পাইপলাইন দিয়ে ইরাকে গ্যাস সরবরাহ শুরু করেছে। গ্যাস রপ্তানী বিষয়ক চুক্তির আওতায় তারা এ গ্যাস সরবরাহের কাজ শুরু করল। আর এ চুক্তির ফলে ইরাক ইরানের শীর্ষ গ্যাস গ্রাহকে পরিণত হল। জ্বালানি মন্ত্রণালয় একথা জানায়।
জ্বালানি মন্ত্রী আমির হোসেন জামানিনিয়া বুধবার বলেন, ‘বাগদাদে ইরানের প্রাকৃতিক গ্যাস রপ্তানি বুধবার সন্ধ্যায় শুরু করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘দিনে ৭০ লাখ কিউবিক মিটার গ্যাস দিয়ে এ রপ্তানি শুরু করা হলো এবং এটি পর্যায়ক্রমে আরো বাড়িয়ে সাড়ে তিন কোটি কিউবিক মিটার করা হবে।’
উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সংকট দেখা দেয়ার প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবের পর ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ইরান সফর করেন। আর এর মাত্র দু’দিন পর গ্যাস রপ্তানি শুরু করার এ ঘোষণা দেয়া হল। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
