পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার নাকি মঙ্গলবার হবে তা জানা যাবে রবিবার।
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সরকারি এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
ইত্তেফাক/ইউবি
