রওশন ও এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:৩৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড তাদের পৌঁছে দেয়া হয়েছে বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
 
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এসএম খুরশিদ-উল-আলম দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
 
ইত্তেফাক/ইউবি