পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণে করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে নিজে উপস্থিত থেকে ছিন্নমূল ও দুঃস্থ শিশুদের মাঝে ইফতার ও ঈদের নতুন পোশাক বিতরণ করেন ।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মন্ডল, মাহমুদুল হাসান, নওশাদ সুজন, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, আপ্যায়ন সম্পাদক রাশেদুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার, উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জয়, সহ-সম্পাদক পিয়াল হাসান ও রেজা আকাশ উপস্থিত ছিলেন।
সুবিধা বঞ্চিত রাসেল(৮) রাসেল বলেন, ‘ঈদের নতুন পোশাক পেয়ে আমার খুব ভাল লাগছে। এই পোশাকটা পরেই এবার আমি ঈদ করবো। নতুন পোশাক পরে সাধারণ সম্পাদকের সঙ্গে ছবিও তুলেছে বলে জানায় সে।’
জাকির হোসাইন বলেন, ‘শিশুরা অতি অল্পতে সন্তুষ্ঠ থাকে। সামান্য একটি পোশাক পেয়ে তাদের অনেক আনন্দিত হতে দেখে খুব ভালো লেগেছে। ছিন্নমূল এই পথশিশুদের অনেকই ঈদে নতুন পোশাক পরতে পারে না। তাই শিশুদের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
IMG0
এ সময় তিনি সমাজের বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও ছিন্নমূল মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
