কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হানের ব্যাতিক্রমী কর্মসূচীর অংশ হিসাবে মিরপুরের ৫ ভিক্ষুককে যাকাতের টাকা প্রদান করা হয়েছে।
সরকারি যাকাত ফান্ড হতে তাদের জনপ্রতি ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রাণী সাহা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
