টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে।
নিহতের নাম মো. মিঠু মিয়া (৩৫)। তার বাড়ি বগুড়া জেলায়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ও ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে বাস হয়। এতে ট্রাকের চালক মিঠু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
