কলম্বিয়ায় কয়লা খনি বিস্ফোরণে নিহত ২

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:০৬
কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় একটি কয়লা খনিতে বিস্ফোরণে দু্ইজনের প্রাণহানি ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি আটকে রয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা- এএফপি।
 
জানা গেছে, বোগোটার ৯০ কিলোমিটার উত্তরে কুন্ডিনামারকা রাজ্যের কুকুনুবা শহরের একটি কয়লা খনিতে ভয়াবহ এ বিস্ফোরণটি ঘটে।
 
এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু