ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মাধবপুরের তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃহস্পতিবার দিনব্যাপী মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মেজর জেনারেল (অবঃ) কেএম সফিউল্লাহ, মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান, শাহনেওয়াজ মিল্লাত গাজী এমপি, নরসিংদী জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দা ফারহানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা কমান্ডার আসাদ উল্লাহ , নরসিংদী জেলা কমান্ডার আব্দুল মোতালেব পাঠান, ঢাকা মুক্তিযোদ্ধা কমান্ডার আমীর হোসেন মোল্লা, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী, চেয়ারম্যান ফারুক পাঠান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিকুল বাবু, হবিগঞ্জ জেলা সভাপতি পঙ্কজ কান্তি দাশ ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমূখ।
আরো পড়ুন: যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের মামলা
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মাধবপুর উপজেলা কমান্ড আয়োজিত এ মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে দর্শনার্থীদের জন্য আরো আকর্ষণীয় করে তুলতে ও স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিবাহিনীর সদর দপ্তর ও যুদ্ধের নানা স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া চা বাগানের ম্যানাজার বাংলোটিকে যাদুঘরে রূপান্তরের দাবি জানান।
ইত্তেফাক/বিএএফ
