জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৫ জুন ২০১৭, ১২:৩২
জাপানের মধ্যাঞ্চলে রবিবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে নাগানো অঞ্চলের ইনা থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়। 
 
জাপানের সরকারি সূত্র টিভি চ্যানেল এনএইচকে জানায়, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাপানের আবহাওয়া বিভাগ। এএফপি।
 
ইত্তেফাক/সেতু