ঈদের নামাজে ইমাম হলেন আসাদ

আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:২৮
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মধ্যাঞ্চলীয় হামা নগরীতে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেছেন। চলতি বছর এই প্রথম তিনি রাজধানীর বাইরে এলেন। 
 
আসাদ রোববার আল-নূরি মসজিদে নামাজ আদায় করেন। আসাদের অফিস থেকে প্রকাশিত একটি ছবিতে তাকে মসজিদের নামাজ আদায় করতে দেখা যায়। 
 
এরপর তিনি মসজিদের বাইরে এসে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলাম বিষয়ক মন্ত্রী মোহম্মদ আব্দেল সাত্তার সাইদ ও সিরিয়ার শীর্ষ আলেম আহমাদ বাদরেদিন হাসুউন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু