বলিউডের ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছেন যারা!

আপডেট : ২৫ জুন ২০১৭, ১৬:৫৬
‘কাস্টিং কাউচ’ বলিউড ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা। এ কথা প্রকাশ্যে স্বীকার করে নেন অনেক তরকা শিল্পী। কেউ বা আবার লুকিয়ে রাখতে চান। শুধু মহিলারাই নন, পুরুষরাও কখনও কখনও ‘কাস্টিং কাউচ’-এর শিকার। দেখে নেওয়া যাক প্রকাশ্যে এ নিয়ে কে কে মুখ খুলেছেন।
 
রণবীর সিং
 
ইন্ডাস্ট্রিতে রণবীর সিং এখন পরিচিত নাম। জনপ্রিয়তার নিরিখেও তিনি প্রথম দিকেই রয়েছেন। কিন্তু তিনিও ‘কাস্টিং কাউচ’-এর কবলে পড়েন। সে ঘটনা জানিয়ে এনডিটিভিকে রণবীর বলেন, ‘এক ভদ্রলোক তাঁর আন্ধেরির বাড়িতে আমাকে এক বার ডেকেছিলেন। আমি খুব সুন্দর পোর্টফোলিও তৈরি করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু, তিনি সেটা দেখলেনই না। বরং বলেছিলেন, তোমাকে আরও স্মার্ট হতে হবে। আরও আকর্ষণীয় হতে হবে। তার পর আমাকে আরও অবাক করে দিয়ে বলেছিলেন, আমরা কিছুই করব না। আমাকে এক বার ছুঁতে দাও…।’’ পরে রণবীর জানতে পেরেছিলেন এমন ব্যবহার তিনি অনেকের সঙ্গেই করে থাকেন।
 
কাল্কি কোয়েচলিন
 
এক সাক্ষাৎকারে কাল্কি কোয়েচলিন স্বীকার করে নিয়েছিলেন ‘কাস্টিং কাউচ’-এর প্রসঙ্গ। কাল্কি বলেছিলেন, ‘অবশ্যই কাস্টিং কাউচ বলিউডে রয়েছে। আমাকেও অফার দেওয়া হয়েছিল। আমার যখনই অস্বস্তি হয়েছে, আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি।’ 
 
IMG0
 
আয়ুষ্মান খুরানা
 
এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা। ডিএনএ-র কাছে তিনি শেয়ার করেছিলেন, ‘আমি প্রথমে টেলিভিশনে অ্যাঙ্কারিং করতাম। এক কাস্টিং ডিরেক্টর আমাকে সরাসরি যৌন প্রস্তাব দিয়েছিলেন। আমি বলেছিলাম, আমি স্ট্রেট। না হলে আপনার প্রস্তাব ভেবে দেখতাম।’
 
মমতা কুলকার্নি
 
মমতা কুলকার্নি অভিযোগ করেছিলেন, ‘চায়না গেট’ ছবির শুটিংয়ে পরিচালক রাজকুমার সন্তোষী তার কাছে যৌন সুবিধে চেয়েছিলেন। তিনি রাজি না হওয়ায় নাকি তাঁর চরিত্রটি ওই ছবি থেকে বাদ দেওয়া হয়। আনন্দবাজার।
 
ইত্তেফাক/রেজা