‘প্রত্যেক মানুষের ঘরে ঘরে আনন্দ আসুক’

আপডেট : ২৭ জুন ২০১৭, ১১:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ঈদ এবার অত্যন্ত সুন্দর ভাবে হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুন্দরভাবে ঈদ পালন করা গেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশটা গড়ে তুলতে চাই। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এগিয়ে যাচ্ছে, মর্যাদার আসনে বসেছে বাংলাদেশ। প্রত্যেক মানুষের ঘরে ঘরে আনন্দ আসুক আমরা এটা চাই।
 
আজ সোমবার ঈদের দিন সকাল ১১টার দিকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, একটা মাস রোজা রাখার পর সবার জন্য এই ঈদ খবই গুরুত্বপূর্ণ। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। 
 
ইত্তেফাক/এমআই