ক্রিকেট ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে আসার সুযোগ খুব একটা মেলে না তার । এবারের ঈদ উল ফিতর সেই সুযোগটাই এনে দিল। কিন্তু বর্ষণমুখর দিনে এ আনন্দটায় যেন জোয়ার ভাটা খেলে গেল।
বলছি জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজের কথা। বাঁহাতি পেসার এখনও গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়ায়। সোমবার ঈদ জামাতে হাসিমুখে হাজির হলেন মোস্তাফিজুর রহমান। জামাতে মুসল্লি বন্ধুদের সঙ্গে অংশ নিয়ে কোলাকুলি করলেন সবার সঙ্গে। মনে হল দীর্ঘকালের পরিচয়ে একটা ছেদ পড়ে ছিলো, ঈদের আনন্দ সেই দূরত্বটাকে দুরে ঠেলে দিয়েছে।
মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ মোস্তাফিজের। বললেন মা যা রান্না করে তাই ভাল লাগে। ওর বাবা আবুল কাসেম জানালেন, ওর খুব পছন্দ মায়ের হাতের রান্না দেশী মুরগী আর গরুর মাংস। আর বন্ধু হাফিজুর রহমান জানালেন, ওকে নিয়ে আমরা সুন্দরবনে বেড়াতে যাচ্ছি। মোস্তাফিজ হাত নেড়ে নেড়ে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। এখানেই শেষ নয়, নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করে হাসির ফোয়ারা তুললেন।
এদিকে, সাতক্ষীরার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঈদুল ফিতরের নামাজের জামাত। এর মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
