কখনো ঐশ্বরিয়া রায়, কখনো বা ক্যাটরিনা কাইফের সঙ্গে জড়িয়ে সালমান খানের সম্পর্কে নানা গুজব ছড়িয়েছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারো কারো মতে এই তালিকাটা বেশ দীর্ঘ। শেষ জল্পনা রোমানিয়ান মডেল লুলিয়া ভাস্তুরের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে ছিলেন সল্লু ভাই। তা হলে কি সেই সম্পর্ক শেষ হয়ে গেল? কী এমন হল, যাতে বিবাহিত সম্পর্ককে টাকার অপচয় বলে মনে হচ্ছে তার?
IMG0
সম্প্রতি মিড ডে নামক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সালমান খান বলেন, ‘বিয়ে করা মানে টাকার অপচয়। আমি আর ভালোবাসাতেও বিশ্বাস করি না। আমার তো মনে হয়, ভালবাসা শব্দটারই তো থাকার কোনো কারণ নেই। আসল শব্দটা হওয়া উচিত প্রয়োজনীয়তা। জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। যখন যাকে প্রয়োজন, তখন তাকে ভালোবাস। সুতরাং এই দুটো একই।’
IMG1
তবে কেন ভালোবাসা শব্দটার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে চাচ্ছেন সালমান? প্রশ্নগুলো ঘুরছে সিনে মহলের অন্দরে। জানা গেছে, গত ২৩ জুন মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘টিউবলাইট’। তবে ছবিটি এখনও পর্যন্ত বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করেনি। ঈদে মুক্তি পাওয়া সালমানের ছবির হিসেবে সবচেয়ে খারাপ রেকর্ড এবারেই। তার মধ্যেই ব্যক্তিগত জীবনেও কি হতাশার ইঙ্গিত দিলেন নায়ক? আনন্দবাজার।
ইত্তেফাক/সেতু
