বাবা মস্তবড় নায়ক। বলিউড বাদশাহ- শাহরুখ খান। তবে ছোট্ট ছেলে আব্রামের তা বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি। তাতে কি হয়েছে- শরীরে যে বইছে নায়কের রক্ত। এখন থেকেই তার ইঙ্গিত দেখতে শুরু করেছেন শাহরুখ ভক্তরা।
IMG0
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার বান্দ্রায় নিজের বাসভবন ‘মান্নাত’ এর বাইরে জমায়েত হওয়া হাজারো ভক্ত-অনুরাগীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, বাবার ভক্তদের শুভেচ্ছার প্রাপ্তি অনেকগুণ বাড়িয়ে দিয়েছে ছোট্ট ছেলে আব্রাম। বাবার মতো একই ভঙ্গিমায় সেও হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করে।
IMG1
জানা গেছে, কিং খানের বাড়ি বলে কথা। তাই হঠাৎ সেখানে হাজারো ভক্তের উপস্থিতি দেখে অবাক হননি কেউ। প্রিয় নায়ককে এক মুহূর্ত দেখার জন্য রীতিমত ট্রাফিক জ্যাম তৈরি হয় রাস্তায়। সুপারস্টার শাহরুখ শুধুমাত্র বিপুল সংখ্যক ভক্তদের অভিবাদন জানিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি ঈদ মোবারক বলেছেন, সঙ্গে সঙ্গে ভক্তরাও শাহরুখ ও আব্রামের উদ্দেশ্যে ভালোবাসার চুম্বন ছুড়ে দেয়। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/সেতু
