চীনে দুর্গত এলাকায় ফের ভূমিধস

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৬:০১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পার্বত্য গ্রামে আজ মঙ্গলবার নতুন করে ভূমিধস হয়েছে। গত সপ্তাহান্তে এখানে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানাচ্ছে।
 
এছাড়া বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নতুন করে এই ভূমিধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। ভূমিধসের ব্যাপারে সোমবার জিনমো গ্রামবাসীকে সতর্ক করা হয়েছিল। 
 
এর আগে শনিবার শিচুয়ান প্রদেশের একটি গ্রামে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু ও ৯৩ জন নিখোঁজ হয়। এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত পাওয়া গেছে। সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু