ফেনী সদর উপজেলার ধর্মপুরের আমতলী বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে রেজাউল করিম (৩২) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের পদুয়া গ্রামের কাউয়া পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ইউপি কার্যালয়ে হামলা চালিয়েছে তার সমর্থকরা। হামলার ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে দুটি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
জানা যায়, কে বা কারা করিমকে হাত পা বেধে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রেজাউল করিম মঠবাড়ীয়া গ্রামের আবদুল হকের ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী করিম বলেন, নিহত করিমের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
