সংগীতজ্ঞ সুধীন দাশের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

আপডেট : ২৮ জুন ২০১৭, ১৮:০১
 
বিশিষ্ট সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, সংগীতের উন্নয়ন ও উৎকর্ষ সাধনে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
 
উপাচার্য প্রয়াত সুধীন দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
সংগীতজ্ঞ সুধীন দাশ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন। -বাসস
 
ইত্তেফাক/কেকে