মাগুরায় অনুজ সহকর্মী অভিনেতা সাব্বির আহমেদের মায়ের হাতের খাবার আর বাগাটের ক্ষির দৈ এ মুগ্ধ হলেন বিশিষ্ট অভিনেতা মোশারফ করিম।
বৃহস্পতিবার দুপুরে তিনি অভিনেতা সাব্বির আহমেদের আমন্ত্রণে মাগুরা শহরে তার বাড়িতে আসেন। এ সময় তিনি সাব্বিরের মা শাহনাজ পারভীন ও বাবা ফারুকুল ইসলামের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
মোশারফ করিমকে ইলিশ মাছ, গরুর মাংস, ডিম ভুনা, মুরগির মাংসসহ সবজি দিয়ে পরিবারিক পরিবেশে আপ্যায়ন করানো হয়। পরে দেয়া হয় মাগুরার প্রখ্যাত বাগাটের ক্ষির দৈ। এ ক্ষির দৈ এর স্বাদে মুগ্ধ হন মোশারফ করিম।
পরে স্থানীয় কফি হাউসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন। এ সময় মাগুরার কবি লিটন ঘোষ জয় ও দুলারফিন তাপস মোশারফ করিমকে তাদের লেখা বই উপহার দেন।
মোশারফ করিম বলেন, প্রথমবারের মত মাগুরায় এলাম। এখানে সাব্বিরের মায়ের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। সেই সঙ্গে মুগ্ধ হয়েছি এখানকার ভক্তদের সঙ্গে মিশে। তারা যে আমাকে এতো ভালবাসেন জানা ছিল না।
ইত্তেফাক/ইউবি
