বগুড়ার শেরপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে বেলাল হোসেন (৪০) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেলাল লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির চালক-হেলপারসহ ২১ জন আহত হন। এর মধ্যে গুরুতর ৮ জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন খালেক এন্টারপ্রাইজের চালক বেলাল হোসেন মারা যান।
ইত্তেফাক/ইউবি
