নুসরাত ইমরোজ তিশার অভিনয়, কাজের যোগ্যতা নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন বহু আগে। পেয়েছেন তারকাখ্যাতি। সেই তারকা এবার ঈদে একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। তাকে এবার জাদুকরের চরিত্রে দেখা যাবে।
লীলাবতী (তিশা) পরিচয়হীন বড় হওয়া এক তরুণী। ছোটোখাটো স্ট্রিট খেলা দেখিয়ে সে চলে। স্বাধীনচেতা। রওশন অলথ্রোও (ইমন) ছিল ছিন্নমূল শৈশব। লীলাবতীর সঙ্গে নিস্বার্থ প্রেম তার। শহরের মাফিয়া মাস্টার ভাই (মামুনর রশিদ) মানুষকে দিয়ে নানান কায়দা কানুন করে অর্থ উপার্জন করে। হিংস্র প্রকৃতির মানুষ।
রওশন তার দলে কাজ করলেও সে জেদি প্রচণ্ড। লীলাবতীর স্বপ্ন এই শহরের সব ছিন্নমূল মানুষ হবে এক একজন ম্যাজিশিয়ান। রওশনকে নিয়ে সে গড়ে তুলে জাদুর স্কুল। প্রতিভাবান ছিন্নমূল শিশুদের নিয়ে তার নতুন ম্যাজিক শুরু হয়।
গল্পটি মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ‘সে এক প্রেম আছে’ টেলিফিল্মের। বাংলাভিশনে প্রচার হবে ১ জুলাই বেলা ২টা ১০ মিনিটে। এতে লীলাবতি তিশা, ইমন হলেন রোশন আর মাফিয়া চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ।
ইত্তেফাক/আনিসুর
