গান নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়া ব্রিটিশ সঙ্গীতশিল্পী এডেলে লন্ডনের দু’টি শো বাতিল করে দিয়েছেন। জানা গেছে, গলায় সংক্রমণের কারণে বেশ কিছুদিন ধরে তিনি সুর সাধনা থেকে দূরে রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এ সপ্তাহের শেষের দিকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শো দু’টি হওয়ার কথা ছিলো। তবে এডেলে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শেই শো গুলো বাতিল করেছেন তিনি।
ব্যক্তিগত টুইটার একাউন্টে এ সংক্রান্ত একটি পোস্টে এই গায়িকা লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত ও লন্ডনবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।’ তবে কনসার্ট আয়োজকরা জানিয়েছেন, সুস্থ হলেই আবারো লন্ডন মাতাতে আসবেন এডেলে। এর জন্য ভক্ত শ্রোতাদের শান্ত থাকতে তারা তাদের কাছে আন্তরিক সহযোগিতাও চেয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু
