মুক্তিযোদ্ধা শহীদুল হক'র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৫:১৬
 
বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক এর মৃত্যুতে ধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 
তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
 
ইত্তেফাক/আনিসুর