আজ একুশে টিভিতে 'আবার তোরা সাহেব হ'

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:৪৩
 
শুরু হয়ে গেল সাহেবগিরির গোলামি প্রতিযোগিতা! একে একে মাঠে নামছেন প্যান্ট-শার্ট-কোট-টাই। এসব প্যান্ট-শার্টের ভিতরে যাঁরা আছেন তাঁরা আসলে কে?
 
এমন প্রশ্নের উত্তর নিয়ে দর্শকদের সামনে আসছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। বর্তমান সময়ে মানুষ হওয়ার চেয়ে সাহেব হওয়াটাই যেন বেশি জরুরি হয়ে পড়েছে। ‘আবার তোরা সাহেব হ’ নামের এই নাটকে দেখা যাবে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষদের সাহেব বানানোর এক অভিনব প্রক্রিয়া।
 
অতনু তিয়াস রচিত এই নাটকে অনেক সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইরেশ যাকের, আজমেরী আশা, নীলা ইস্রাফিল, দিলু মজুমদার প্রমুখ।
 
ছবিয়াল রি-ইউনিয়ন সিরিজের এই বিশেষ নাটকটি প্রচার হচ্ছে ১ জুন রাত সাড়ে নয়টায়।