মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে গুলিতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। রাজ্যের পুলিশ জানিয়েছে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক থাকলেও পরবর্তীতে তার অবস্থার উন্নতি হয়েছে।
বাকিদের আঘাত জীবন সংশয়কারী নয় বলে জানিয়েছে পুলিশ। হামলায় আহত সবচেয়ে তরুণ ব্যক্তির বয়স ১৬ বছর। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে এই গোলাগুলির ঘটনা ঘটে তবে এখনো কোনো সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি জঙ্গিবাদ সংশ্লিষ্ট নয়। মার্কিন গণমাধ্যম এবিসি পুলিশের বরাতে জানিয়েছে, পাওয়ার লাউঞ্জ নামের নাইটক্লাবটি থেকে বের হতে গিয়ে আরো অনেকে আহত হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
