এ কোন অক্ষয় কুমার

আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৬:২২
প্রযোজক রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট আনছে সিনেমা ‘গোল্ড’। রীমা কাগতির পরিচালনায় এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন হিন্দি সিরিয়ালের নাগিনখ্যাত বাঙালি অভিনেত্রী মৌনী রায়। বলিউড খিলাড়ি অক্ষয়ের বিপরীতে থাকছেন তিনি।
 
তো এই গোল্ড ছবির জন্য খিলাড়ি আপাতত লন্ডনে। সেখান থেকেই পোস্ট করেছেন তাঁর আগামী ছবির একটি সাদাকালো ছবিটি।
 
অক্ষয় লিখেছেন, নতুন যাত্রা শুরু করছি, লক্ষ্য, সোনার থেকে কম কিছু নয়। গোল্ডের প্রথম দিন, প্রতিবারের মত এবারও আপনাদের ভালবাসা আর শুভেচ্ছা চাই।
 
১৯৪৮-এ লন্ডনে চতুর্দশ অলিম্পিকে প্রথম মেডেল আনে স্বাধীন ভারত। ছবির গল্প ঘুরছে সেই অলিম্পিক মেডেল আনাকে কেন্দ্র করে। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই স্বর্ণসন্ধানের থ্রিলার গল্প।
 
ইত্তেফাক/ রেজা